যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চর রামদাসকুড়া গ্রামে গতকাল বুধবার শেফালি বেগম (২০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। যৌতুকের টাকা না পেয়ে স্বামী সাজু মিয়া (২৭) তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা সৈয়দ আলী বাদী হয়ে হত্যা মামলা করেছেন।পুলিশ ও শেফালির পারিবারিক সূত্র জানায়, সাত মাস আগে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে সাজু মিয়ার সঙ্গে একই গ্রামের সৈয়দ আলীর মেয়ে শেফালি বেগমের বিয়ে হয়। সাজুকে যৌতুক হিসেবে ২৭ হাজার টাকা দেওয়ার কথা। বিয়ের রাতে ১০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকী টাকার জন্য উভয় পরিবারের দ্বন্দ্বের জের ধরে এক মাস আগে শেফালি বাবার বাড়িতে চলে আসেন। মঙ্গলবার রাতে সাজু শ্বশুরবাড়িতে আসেন। গভীর রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে সাজু ধারালো অস্ত্র দিয়ে শেফালির গলা কেটে হত্যার পর পালিয়ে যান।