যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলায় এক ব্যক্তি যৌতুক হিসেবে পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে উপজেলার পশ্চিম মাধবনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নারীর দাদা জাহাঙ্গির হোসেন গতকাল রোববার বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পশ্চিম মাধনগর গ্রামের ইয়াছিন আলীর ছেলে রাকিব হোসেনের সঙ্গে তিন বছর আগে সিংড়া উপজেলার সরকারপাড়ার নূরুল হকের মেয়ে নীলুফা বেগমের (২১) বিয়ে হয়। যৌতুক হিসেবে শ্বশুর তিন মাস আগে রাকিব হোসেনকে একটি ফ্রিডম ব্র্যান্ডের মোটরসাইকেল কিনে দেন। কিন্তু ওই ব্র্যান্ডের দাম কম হওয়ায় রাকিব হোসেন তাঁর কাছে বেশি দামের পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল দাবি করেন। শনিবার রাতে এ নিয়ে তাঁদের মধ্যেঝগড়া হয়। রোববার সকালে প্রতিবেশীরা শয়নকক্ষে নীলুফার লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় ওই ঘরে অন্য কেউ ছিল না।