যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম মেখলে নাসিমা আকতার (২৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। যৌতুক না পেয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে।প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গত বুধবার রাতে মেখল ইউনিয়নে যৌতুক না পেয়ে দুই সন্তানের জননী নাসিমা আকতারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান স্বামী মো. নাছির উদ্দিন (৪২)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ ব্যাপারে থানায় নিহতের ভাই মোহাম্মদ ফোরহান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম প্রথম আলোকে জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।