যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া-হরিপুর ইউনিয়নের চর বনবাড়িয়া গ্রামে যৌতুক না পেয়ে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বড় বোন মামলা করেছেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া গ্রামের আলেয়া খাতুনের (৩২) সঙ্গে ১২ বছর আগে চর বনবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হয়। অর্থনৈতিক সংকটে পড়ায় কামরুল পুনরায় স্ত্রীর মাধ্যমে আরও ৬০ হাজার টাকা যৌতুক দাবি করেন। বৃহস্পতিবার ভোরে এই যৌতুকের টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে কামরুল স্ত্রীকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তিনি আলেয়া খাতুনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান।