যৌতুকের অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক চাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার পুলিশ জানায়, উপজেলার হরিণহাটি এলাকার সাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুর রহিমের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে তাঁর স্ত্রী গাজীপুর আদালতে মামলা করেছেন। বোয়ালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের গৌর চন্দ্র দাসের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করেছেন তাঁর স্ত্রী। এ দুই মামলায় গত বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।