যৌতুকের জন্য গৃহবধূকে আটকে রেখে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলায় জেসমিন নাহার (৩২) নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন দুই দিন আটকে রেখে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেসমিনের ভাই মো. মাসুদুর রহমান জানান, ১৫ বছর আগে ঘোড়ানাছ গ্রামের হাবিবুর রহমানের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই হাবিবুর রহমান যৌতুকের জন্য জেসমিনকে চাপ দিতেন। বোনের কান্নাকাটি ও চাপের মুখে বেশ কয়েকবার হাবিবুরকে নগদ অর্থসহ সংসারের বিভিন্ন সামগ্রীও কিনে দেওয়া হয়। কয়েক দিন আগে যৌতুকের জন্য হাবিবুর রহমান জেসমিনকে মারধর করেন। এরই ধারাবাহিকতায় গত রোববার থেকে জেসমিনকে আটকে রেখে হাবিবুর ও তাঁর পরিবারের সদস্যরা নির্যাতন চালায়। মাসুদুর রহমান বিষয়টি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান এবং পুলিশসহ ওই বাড়িতে গিয়ে জেসমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।ওই থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় মাসুদুর রহমান মামলা করেছেন।