যৌতুকের জন্য বিষপান করিয়ে স্ত্রীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী, শাশুড়ি ও ভাশুরকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার রায়পুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, দেড় বছর আগে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহামঞ্চদপুর গ্রামের নূরুল ইসলামের মেয়ে মনিয়ারার (২০) সঙ্গে বিয়ে হয় রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার মোহামঞ্চদ শরীফের ছেলে সাহাবউদ্দিনের (২৫)। বিয়ের পর বিভিন্ন সময় মনিয়ারাকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন তাঁর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। সর্বশেষ ৫ অক্টোবর রাতে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য মনিয়ারাকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন বেদম প্রহার করেন এবং জোর করে বিষপান করিয়ে দেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে মনিয়ারার বাবার বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে আনোয়ারা ও পরে চমেক হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে মনিয়ারার মৃত্যু ঘটে। এ ঘটনায় মনিয়ারার বাবা নূরুল ইসলাম (৪৫) বাদী হয়ে চারজনকে আসামি করে সোমবার থানায় মামলা করেছেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ গতকাল সোমবার দুুপুরে স্বামী সাহাবউদ্দিন (২৫), সাহাবুদ্দিনের মা খারবিন নেছা (৫০) ও ভাশুর জসিমউদ্দিনকে (৩০) আটক করে। পালিয়ে যান শ্বশুর। মনিয়ারার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।মনিয়ারার বাবা নূরুল ইসলাম বলেন, ‘যৌতুকের জন্য আমার মেয়েকে হত্যা করা হয়েছে, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ তবে মনিয়ারার স্বামী সাহাবউদ্দিন থানায় প্রথম আলোকে বলেন, ‘আমরা মনিয়ারাকে হত্যা করিনি, সে নিজেই বিষপান করেছে।’মামলার তদন্তকারী কর্মকর্তা ও আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌতুকের কারণে মনিয়ারাকে বিষপানে হত্যা করা হতে পারে।