যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলীপাড়া মহল্লা থেকে গত সোমবার রাতে মাহফুজা খানম (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। যৌতুকের জন্য স্বামী মো. ডাবলু মিয়া ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের ভাই মাসুদ রানা বাদী হয়ে গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকেই ডাবলু পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে পাবনার ঈশ্বরদী উপজেলার জামতলা গ্রামের মোজামেঞ্চল হকের মেয়ে মাহফুজা খানম ওরফে মিতুর সঙ্গে উল্লাপাড়ার শ্যামলীপাড়া মহল্লার মজিবুল হকের ছেলে ডাবলু মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় মোটা অঙ্কের যৌতুকের লেনদেন হয়। কিছুদিন যেতে না-যেতেই ডাবলুসহ পরিবারের লোকজন নতুন করে যৌতুক দাবি করে। টাকা না দেওয়ায় মাহফুজার ওপর নির্যাতন শুরু হয়।
সোমবার রাতে বিষয়টি নিয়ে স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা মাহফুজাকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর তাঁর লাশ ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে সবাই পালিয়ে যান। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে।