যৌতুকের দাবি মেটাতে না পারায় প্রাণ গেল গৃহবধূর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবি মেটাতে না পেরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মাহমুদনগর গ্রামের রিপা আক্তার (২৩) নামের এক গৃহবধূ স্বামীর নির্যাতনের শিকার হয়ে গতকাল সকালে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর মা মিনারা আক্তার বাদী হয়ে রিপার স্বামী রাসেল মিয়াসহ সাতজনকে আসামি করে ওই দিন বিকেলে থানায় মামলা করেছেন।স্থানীয় এলাকাবাসী, গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মাহমুদনগর গ্রামের মৃত আবদুর রশিদের মেয়ে রিপা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের নূরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে রাসেল মিয়ার বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর্যন্ত তাঁদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। এর পরই যৌতুকের দাবিতে প্রায়ই তাঁর স্বামী ও পরিবারের লোকজন তাঁকে অমানসিকভাবে শারীরিক নির্যাতন করত। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিসি বৈঠক হয়েছে। যৌতুক দাবির জের ধরে ১৯ আগস্ট গৃহবধূ রিপা আক্তারকে তাঁর স্বামী ও পরিবারের লোকজন তলপেটে লাথি ও কিল-ঘুষি মারে। পরে তাঁকে তাঁর শ্বশুর জামাল মিয়া ট্রলারযোগে বিকেলে তাঁদের গ্রামের বাড়িসংলগ্ন অন্য বাড়ির ঘাটে রিপাকে রেখে চলে যান। পরদিন ২০ আগস্ট সকালে রিপার তলপেটে প্রচণ্ড ব্যথা দেখা দেওয়ায় তাঁকে দুপুরে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানকার চিকি ৎ সকেরা তাঁর অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু গৃহবধূর পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় উন্নত চিকি ৎ সার জন্য স্থানান্তরিত না করায় স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেই তাঁকে চিকি ৎ সা দেওয়া হয়। সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকি ৎ সারত অবস্থায় রিপার মৃত্যু হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকি ৎ সা কর্মকর্তা তাহমিনা আক্তার ঝরনা বলেন, পেটের ব্যথা নিয়ে মেয়েটিকে এখানে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁকে রেফার্ড করা হলেও আর্থিক অসচ্ছলতার কারণে মেয়েটির পরিবার এখানে রেখেই চিকি ৎ সা দিয়েছেন। তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় কিছু গুরুতর সমস্যা ছিল। গৃহবধূর মা মিনারা আক্তার কান্নাজড়িত কণ্ঠে থানায় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘যৌতুকের ২৫ হাজার ট্যাহা না দিতে হারায় মাইরপিট কইরা আমার মাইয়াডারে ওরা দুনিয়া থাইক্যা বিদায় কইরা দিছে। আমি হেরার উপযুক্ত বিচার চাই।’