যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনকারী স্বামীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় চট্টগ্রামে রাজীব বড়ুয়া নামের এক ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। রাজীব বড়ুয়া চট্টগ্রাম রাউজানের ১০ নম্বর পূর্ব গুজরার মহেন্দ্রলাল বড়ুয়ার ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের চৌধুরী জানান, নির্যাতনকারী স্বামী রাজীব বড়ুয়া পলাতক রয়েছেন।