যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা দক্ষিণপাড়া গ্রামে যৌতুকের দাবিতে এক সন্তানের জননী লিবিয়া খাতুনকে (২৫) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী জহুরুল হকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে জহুরুলের বাড়ির সবাই পলাতক।লিবিয়ার বাবা রেজাউল করিম অভিযোগ করেন, বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দেওয়ার পর থেকে জহুরুল আরও যৌতুক চেয়ে লিবিয়ার ওপর নির্যাতন চালাত। শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, লিবিয়ার মাথায়, ডান কানে, মুখের থুতনির নিচে ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। কান দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে উপর্যুপরি পেটানো ও কিল-ঘুষি-লাথি মারায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। লিবিয়ার বাবা রেজাউল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।