যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের দক্ষিণ টুটপাড়ার হোটেল ব্যবসায়ী সেন্টু মিয়ার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার সেন্টু তাঁর স্ত্রী ফিরোজা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান। নিহত ফিরোজার পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।