যৌথ জরিপে স্থাপিত খুঁটিই বাংলাদেশ ও ভারতের সীমানা চূড়ান্ত করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত যৌথ জরিপ দল প্রাথমিকভাবে যেসব খুঁটি স্থাপন করেছে, সেটিই পরবর্তী সময়ে চূড়ান্ত সীমানানির্ধারক হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তের মুহুরীর চর এলাকা পরিদর্শনকালে গতকাল শনিবার এ কথা বলেন।
মুহুরীর চরের দখল নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিরসনে গত ১৫-১৮ জানুয়ারি যৌথ জরিপ অনুষ্ঠিত হয় এবং উভয় দেশের সদস্যদের সমন্বয়ে গঠিত জরিপ দল সীমানা চিহ্নিত করে প্রাথমিকভাবে ৪৪টি খুঁটি স্থাপন করে।
গওহর রিজভী বলেন, সীমানা নির্ধারণের ব্যাপারটি ভারতীয় পার্লামেন্টের (লোকসভা) অনুমোদনের সঙ্গে যুক্ত। তাই এ মুহূর্তে বিষয়টি চূড়ান্ত করা যায়নি।