যৌথ বিনিয়োগে আগ্রহ ওয়েলস-বাংলাদেশ চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ব্যবসায়ীরা এ দেশে বিদ্যুৎ, প্রযুক্তি, প্রকাশনা (প্রিন্টিং), শিক্ষা প্রভৃতি খাতে যৌথ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তাঁরা এ অভিমত জানান।১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দিলাবর এ হুসাইন। ব্যবসায়ীরা বলেন, চট্টগ্রামে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম চেম্বারের নেতারা দেশের পর্যটনশিল্পের উন্নয়নসহ হূদেরাগ, কিডনি ও ক্যানসার হাসপাতালের মতো বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের অনুরোধ জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি মাহবুবুল আলম। তিনি এ দেশে বিনিয়োগে চেম্বারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় সভায় ওয়েলস-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষে বক্তব্য দেন চেম্বারের সভাপতি দিলাবর এ হুসাইন, সহসভাপতি আনা মিয়া, মহাসচিব মাহবুব নূর, উপসচিব ইমতিয়াজ হুসাইন, প্রমুখ। চট্টগ্রাম চেম্বারের পক্ষে বক্তব্য দেন পরিচালক শফী চৌধুরী, আশিক ভূঁইয়া, এমদাদুল হক চৌধুরী, মাহফুজুল হক শাহ প্রমুখ।