যৌথ বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৩০ জুলাই সর্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে মহানগরের বিভিন্ন কমিটির কর্মকর্তারা গতকাল শুক্রবার সকালে ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে যৌথ বৈঠক করেছেন। রাজধানীর সব থানা প্রতিনিধি, মঠ, মন্দির ও পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক বীরেশ চন্দ্র সাহা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি কাজল দেবনাথ ছাড়াও সভায় বক্তব্য দেন তাপস কুমার পাল, পি সি গুহ, মণীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, বাবুল দেবনাথ, নারায়ণ সাহা, কিশোর রঞ্জন মণ্ডল, মিলন কান্তি দত্ত, শ্যামল কুমার রায় প্রমুখ। বিজ্ঞপ্তি।