যৌথ ভূমি জরিপ দলের ডিমলা সীমান্ত পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত সীমানা পিলার পুনরায় নির্মাণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ যৌথ ভূমি জরিপ দল গতকাল মঙ্গলবার নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকা ঝাড়সিংহেরস্বর মৌজা পরিদর্শন করেছে। বাংলাদেশের ভূমি জরিপ অধিদপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম বাংলাদেশের ছয় সদস্যের ও উপপরিচালক ভূমি জরিপ কলকাতার ডিএন রায় চৌধুরী ভারতের পাঁচ সদস্যের দলের নেতৃত্ব দেন।নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাবিবুর রহমান জানান, ওই মৌজায় ৭৯৬ ও ৭৯৭ মেইন পিলার দুটি তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো নতুন করে স্থাপনের জন্য উভয় দেশের প্রতিনিধিদল এলাকা পরিদর্শন করেছে। পরিদর্শনের পর উভয় দেশের জরিপ দল জরিপ করে পিলারগুলো স্থাপন করবে।