যৌন নিপীড়ন চলছেই
বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হাওলাদার ও তাঁর সহযোগীদের উত্ত্যক্ত করা, ধর্ষণ ও যৌন নিপীড়ন এখনো থামেনি। সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় মামুনের সহযোগীরা বরাকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার মামলা দায়েরের পর পুলিশ হায়দার নামের এক বখাটেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মামুন ও তাঁর সহযোগীরা প্রকাশ্যে এসব ঘটনা ঘটালেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এ নিয়ে গত বুধবার প্রথম আলোতে ‘উত্ত্যক্ত, শ্লীলতাহানি করেই চলেছেন: এক বছরে স্কুল ছেড়েছে একাধিক ছাত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বুধবার যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রী গতকাল বাদী হয়ে মামলা দায়ের করেছে। তার বাবা অভিযোগ করেন, মামুন ও তাঁর সহযোগীরা তাঁর দশম শ্রেণী পড়ুয়া বড় মেয়ে ও ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছোট মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছেন। অভিযোগ করায় তাঁরা বাড়ি এসে তাঁর মেয়েদের অপহরণ ও ধর্ষণের হুমকি দেন। বুধবার তাঁর বড় মেয়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে জব্বার বেপারীর বাগানের কাছে পৌঁছালে মামুনের সহযোগী বরাকোঠা গ্রামের হায়দার (২০) দু-তিনজনকে নিয়ে তার পথরোধ করে টেনেহিঁচড়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় মেয়ের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।
অভিযোগের ব্যাপারে মামুন বলেন, ‘আমার বিরুদ্ধে এগুলো মহল বিশেষের মিথ্যাচার ও ষড়যন্ত্র।’
বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন জানান, মামুন ও তাঁর সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার নিরীহ মানুষ অতিষ্ঠ।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। মামলা হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে। মামুন জামিনে থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।:n:
র খj��� �m� �েয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালান। তাঁরা পুলিশের তিনটি গাড়িসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। এ সময় একটি হিউম্যান হলারের ভেতরে চালক বসেছিলেন। ভাঙা কাচে তাঁর হাত কেটে যায়। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।