যৌন নিপীড়নের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে অব্যাহতভাবে সংগঠিত যৌন নিপীড়নের প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গণসমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষ, উদীচীর সাধারণ সম্পাদক কবির সরদার, ব্লগার-অ্যাকটিভিস্ট পারভেজ আলম, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী প্রমুখ।