যৌন নিপীড়নের অভিযোগ ওঠা সেই শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেই শিক্ষকের বিচার এবং ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত ওই মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিম আখতার হোসাইন, মোজাম্মেল হক, সৌদা আখতার, শামছুল আলম, সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজ, ছাত্র ইউনিয়নের সভাপতি রাজীব কর্মকার, ছাত্রফ্রন্টের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।