যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাজধানীর সূত্রাপুরের সেন্ট্রাল গার্লস স্কুলের শিক্ষক বাসুদেব কুমার রায়কে (৩৮) গতকাল সোমবার বিকেলে স্কুল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার শিকার ছাত্রীটি ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে সূত্রাপুর থানায় একটি মামলা করেছে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার শিকার ছাত্রীটি গত বছর দশম শ্রেণীতে পড়া অবস্থায় বাসুদেবের কাছে (প্রাইভেট) পড়ত। ওই ছাত্রী এ বছর এসএসসি পাস করেছে। বাসুদেব তাকে অন্য ছাত্রীদের আগে আসতে বলতেন এবং সবার শেষে তাকে ছুটি দিতেন। অন্যান্য ছাত্রী আসার আগে ও চলে যাওয়ার পরের সময়টুকুতে তিনি নানাভাবে ওই ছাত্রীকে নিপীড়ন করতেন। একপর্যায়ে ওই ছাত্রী তার মা ও বান্ধবীদের কাছে ঘটনা খুলে বলে। পরে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হয়। এর আগে ২০১১ সালে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন ভিকারুননিসা স্কুলের শিক্ষক পরিমল জয়ধর। ওই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়।