যৌন নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার হয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে নারী ও শিশু। ধর্ষকদের শাস্তি হচ্ছে না, ধর্ষণের শিকার নারী-শিশুরা বয়ে বেড়াচ্ছে যন্ত্রণা। ঘৃণ্য এই সন্ত্রাস থেকে মুক্তি পেতে হবে। প্রতিবাদ করতে হবে একযোগে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ধর্ষণসহ সব ধরনের যৌন নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কথা বলেন। কর্মসূচিতে সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেছেন। মানববন্ধন থেকে সরকারের কাছে ছয়টি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। উল্লেখযোগ্য দাবিগুলো হলো ধর্ষকের ন্যূনতম শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা; ধর্ষণ মামলায় জামিন আবেদন নিষিদ্ধ করা; দ্রুত বিচার আইনে ধর্ষণের মামলা নিষ্পত্তি করা; ধর্ষণের শিকার নারী বা শিশুর অনুমতি ব্যতীত ছবি ও পরিচয় প্রকাশ থেকে বিরত থাকা।