যৌন নির্যাতনের অভিযোগে বখাটে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবরের মেহেদীবাগে গতকাল বুধবার দুপুরে সাড়ে চার বছর বয়সী এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় বখাটে সৌরভকে গ্রেপ্তার করেছে।আদাবর থানা সূত্র জানায়, গতকাল দুপুর একটার দিকে ৩১ মেহেদীবাগের বাসিন্দা এমব্রয়ডারি কারখানার শ্রমিক সৌরভ পাশের ঘর থেকে ওই মেয়েকে তার মায়ের কাছ থেকে বেড়ানোর কথা বলে ডেকে নেয়। পরে সৌরভ শিশুটিকে তার কক্ষে নিয়ে যায়। হঠাৎ শিশুটির চিৎকারে তার মা গিয়ে বখাটে সৌরভের কবল থেকে তাকে উদ্ধার করে।