যৌন নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় স্কুলছাত্রীদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া শহরের থানার মোড়ে মানববন্ধন করা হয়।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন সুব্রত চক্রবতী, সাজ্জাদ হোসেন, সুমন আশরাফ, আবদুল হাকিম, কে এম জাহিদ, মাহমুদুল ইসলাম, আবু জাফর গোলাম, আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, যৌন নির্যাতনের মূল হোতা স্কুলশিক্ষক হেলাল উদ্দীনসহ তাঁর সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অভিযোগ রয়েছে, হেলাল উদ্দীন মাধ্যমিক পর্যায়ের একাধিক ছাত্রীকে কৌশলে যৌন নির্যাতন করে তার ভিডিও ধারণ করতেন। এর সঙ্গে শহরের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত। সম্প্রতি এসব ভিডিও শহরের সর্বত্র ছড়িয়ে পড়ে।