যৌন হয়রানকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় শিশু-কিশোরীসহ ছাত্রীদের যৌন হয়রানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় শহরের কালীনাথ রায়ের বাজারে মানববন্ধন করা হয়।মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ভোলাসহ সারা দেশের নারী নির্যাতনকারী ও যৌন হয়রানকারীদের খুঁজে আটক করতে হবে। তাদের মুঠোফোন থেকে পর্নো ভিডিও ডিলিট করতে হবে; ইন্টারনেটে পর্নো ওয়েবসাইট ও ডিস চ্যানেলে ফ্যাশন টিভি বন্ধ করতে হবে। এ ছাড়া প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করতে হবে। প্রশাসন দু-এক দিন ১৮ বছরের নিচের বয়সী ব্যবহারকারীদের মুঠোফোন কেড়ে নিয়ে তাদের অভিভাবককে ফেরত দিয়েছে।