যৌন হয়রানি, মাদক ব্যবসার দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানি, মাদক ব্যবসা ও গাঁজা চাষ করার দায়ে গত সোম ও গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে সাতজনকে কারাদণ্ড দিয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: গাইবান্ধা: এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী গ্রামের মিজানুর রহমানকে (১৯) সোমবার তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহেদ তাঁকে এ দণ্ড দেন।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গাঁজা বিক্রির দায়ে উপজেলার মালতিনগর গ্রামের পরেশ চন্দ্র (৪০) ও ঝাঐল গ্রামের আবদুল গণিকে (৪৫) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবদুল আহাদ তাঁদের এ দণ্ড দেন। একই দিন অশ্লীল ছবি প্রদর্শন করার দায়ে সলঙ্গা বাজারের মনজুকে (২৫) তিন হাজার টাকা জরিমানা করেন।ফরিদপুর: মাদক ব্যবসার দায়ে মো. আজিজুর রহমান ও মো. সুমন শেখ নামের দুই ব্যক্তিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেনে আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ তাঁদের সোমবার এ দণ্ড দেন। পাবনা: গাঁজা চাষ করার দায়ে ফরিদপুর উপজেলার হারিয়াবাড়ী গ্রামের মো. মইজুল খাঁকে সোমবার ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।