যৌন হয়রানি ও অনিয়মের অভিযোগে স্কুলশিক্ষক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি ও পরীক্ষার ফল কারচুপির অভিযোগে পাবনার চাটমোহর উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আশরাফুল ইসলাম ওরফে নিশানকে বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষক আফসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবায়নের জন্য সভার কার্যবিবরণীসহ একটি পত্র শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।