যৌন হয়রানি ও মাদক ব্যবসার দায়ে ২৩ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অপরাধে নাটোরের গুরুদাসপুরে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবন ও ব্যবসা করার দায়ে নাটোরের লালপুর ও রাজবাড়ীর গোয়ালন্দে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত কয়েক দিনে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: গুরুদাসপুর (নাটোর): স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আ. সামাদের ছেলে আলআমিন, কালাম ফকিরের ছেলে জালাল এবং নুরু প্রামাণিকের ছেলে ইস্রাফিলকে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এন এম মঈনুল ইসলাম বুধবার তাঁদের এ দণ্ড দেন।লালপুর (নাটোর): মাদক বিক্রি ও সেবনের দায়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম গত কয়েক দিনে (২০-২২ মার্চ) ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন। তাঁরা হচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের শহীদুল ইসলাম, তাহেরপুর গ্রামের নিজাম আলী, রাজশাহীর চারঘাট উপজেলার বাকরা গ্রামের মোবারক, নাটোরের বড়াইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবু তালেব, দাড়িঘোর সাহেবপাড়া গ্রামের মিজানুর রহমান, লালপুর রামকৃষ্ণপুর মণ্ডলপাড়া গ্রামের দুদু, শ্যামপুর গ্রামের তুফান শেখ, দাঁইড়পাড়া গ্রামের দুলাল, শাহ সুলতান, গোপালপুর গ্রামের আজাদ বাবু, মানিকহার গ্রামের কালু ফকির (৪৫), পাবনার ঈশ্বরদী উপজেলার রহিমপুর গ্রামের লালচান ড্রাইভার (৫০), লালপুর কলোনির খলিল, বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মজিবর রহমান, মাগুরার ভিটামহর গ্রামের হুমায়ুন কবীর, রাজশাহীর চারঘাট উপজেলার চককৃষ্ণপুর গ্রামের জব্বার আলী, রাজপাড়া থানার জামপুকুর গ্রামের হাশেম আলী, কুষ্টিয়ার মিরপুর ফুলবাড়ী গ্রামের আজিজুল হক, লালপুরের বিলমাড়িয়া গ্রামের ফজলুর রহমান এবং রাজশাহীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া মহল্লার রাজু আহম্মেদ। গোয়ালন্দ (রাজবাড়ী): মাদক ব্যবসা করার দায়ে সদর উপজেলার ভবদিয়া গ্রামের আনোয়ার হোসেন সরদারকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া তাঁকে এ দণ্ড দেন। ধুনট (বগুড়া): উপজেলার খোকশাহাটায় একটি ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করার অপরাধে ওই ইটভাটার মালিক সুরুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হারুন তাঁকে এ দণ্ড দেন।