যৌন হয়রানি থেকে রক্ষায় ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকায় দুই মাস ধরে চলা কারাতে প্রশিক্ষণ গত রোববার শেষ হয়েছে। ওই দিন বিকেলে শহরের বেসরকারি সংস্থা উদয় অংকুর সেবা সংস্থার কার্যালয়ে (ইউএসএস) সমাপনী অনুষ্ঠান হয়। বেসরকারি সংস্থা প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় গার্ল পাওয়ার প্রকল্পের অধীনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন ছাত্রী এ প্রশিক্ষণে অংশ নেয়। যৌন হয়রানিসহ বিভিন্ন ধরনের নির্যাতন থেকে নিজেকে রক্ষা করার জন্য ছাত্রীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ টি এম গোলাম মোস্তফা। এতে সারোয়ার মানিক, শামীম জাহিদ তালুকদার, মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য দেন।