প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধে প্রণয়ন করা নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে একটি অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভায় সম্প্রতি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধের জন্য একটি নীতিমালা অনুমোদন করা হয়। এই নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি সাত সদস্যের একটি অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ জানানোর পর যৌন হয়রানি ও নিপীড়ননিরোধ নীতিমালা-২০১০ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।