যৌন হয়রানি বন্ধে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধ ও যৌন হয়রানি বন্ধে গতকাল সোমবার সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ইনস্টিটিউটের মহাপরিচালক আবুল কালাম আযাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মো. শোয়েব হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) মো. আমজাদ হোসেন, পরিচালক (গবেষণা) মো. লুৎফর রহমান। সমাপনী বক্তব্য দেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রওশন আরা বেগম।