যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষ সময় চেয়ে আবেদন করে। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ আগামী ২ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।
গত ৪ মে কলাবাগান থানায় ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে এ মামলা করা হয়। ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ ওঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রশীদকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁকে ৫ মে রমনা এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ গ্রেপ্তার করে।