যৌন হয়রানির অভিযোগ বখাটের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নুরুল কাওসার (২৩) নামে এক বখাটেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ওই বখাটে ঢাকার মতিঝিল টিঅ্যান্ডটি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের তালগ্রাম আমিন মাস্টার বাড়ির নুরুল ইসলামের ছেলে নুরুল কাওসার ঢাকায় লেখাপড়া করেন। ঈদের ছুটি শেষে গতকাল রোববার সকালে তিনি ঢাকা ফেরার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ফেনী শহরে যান। ফেনীতে পৌঁছে পূর্ব পরিচয়ের সূত্র ধরে একজন কলেজছাত্রীর সঙ্গে দেখা করেন। ওই ছাত্রী তখন ফেনী আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক গাজী ইকবালের কাছে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন। ওই ছাত্রীর সঙ্গে দেখা করে কথাবার্তার একপর্যায়ে পথিমধ্যেই নুরুল কাওসার তাঁর হাত ধরে টানাহেঁচড়া শুরু করেন। এ সময় ওই ছাত্রীর পাশে থাকা তাঁর বান্ধবীরা চিৎকার শুরু করেন।ছাত্রীদের চিৎকার শুনে প্রভাষক গাজী ইকবাল ঘর থেকে বেরিয়ে এসে নুরুল কাওসারকে ধরে ফেলেন। তিনি ফেনী পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামকে খবর দেন এবং বিষয়টি জানান। কাউন্সিলর সিরাজুল ইসলাম বিষয়টি ফেনী মডেল থানা পুলিশকে জানান। পুলিশ নুরুল কাওসারকে গ্রেপ্তার করে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহামঞ্চদ মনসুর উদ্দিনের কাছে হাজির করে। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুরুল কাওসারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফেনী কারাগারে প্রেরণ করেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ মনসুর উদ্দিন কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ওই কলেজ ছাত্রকে এক মাসের কারাদণ্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।