যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে এক নারী পুলিশ সদস্যকে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশি ‘অভিবাসীকে’ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলেছে, ওই পুলিশ সদস্য তখন কর্তব্যরত ছিলেন না। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কামরুজ্জামান। বয়স ২৭ বছর। গত শুক্রবার নিউইয়র্কের কুইন্স সাবওয়েতে একটি ট্রেনে এ ঘটনা ঘটে। ওই অভিবাসী ট্রেনে নারী পুলিশ সদস্যের (৩৬) প্রতি অশালীন অঙ্গভঙ্গি করেন। পরে ট্রেন থামলে নেমে পড়েন কামরুজ্জামান। তিনি দৌড়ে পালানোর সময় ব্যাকপ্যাক ফেলে যান। পুলিশ তা তল্লাশি করে তাঁর পরিচয় এবং ঠিকানা শনাক্ত করে। শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার ২০ হাজার ডলার মুচলেকায় জামিন পান ওই ব্যক্তি। এর আগে ২০১৪ সালে ম্যানহাটনে এক কিশোরীকে (১৫) যৌন হয়রানির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। দ্য নিউইয়র্ক পোস্ট