প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর সরকারি শিশু পরিবারের (বালক) দায়িত্বরত এমএলএসএস রতন মিয়ার বিরুদ্ধে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রতন মিয়াকে গ্রেপ্তার করেছে।জানা যায়, সরকারি শিশু পরিবারটি নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে অবস্থিত। সেখানে বর্তমানে প্রায় ১০০ শিশু রয়েছে।একাধিক শিশু জানায়, পরিবারের দায়িত্বরত এমএলএসএস রতন মিয়া চার-পাঁচ মাস ধরে একটি শিশুকে বিভিন্ন অজুহাতে তাঁর কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করতেন। ঘটনা জানাজানি হলে লজ্জায় সম্প্রতি পরিবার ছেড়ে বাড়িতে যায় শিশুটি।মামলার তদন্ত কর্মকর্তা মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, মামলার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে রতন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।