যৌন হয়রানির অভিযোগে চিকি ৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলার চুরখাই এলাকায় স্থাপিত বেসরকারি কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের (সিবিএমসিবি) চিকি ৎসক নূরুল আফসারকে কোতোয়ালি মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ওই শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নারী নির্যাতন দমন আইনে চিকি ৎসকের বিরুদ্ধে একটি মামলা করেছেন।ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলী আহম্মেদ জানান, সদর উপজেলার চুরখাই উইনারপাড়ে প্রতিষ্ঠিত বেসরকারি কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের (সিবিএমসিবি) চিকি ৎসক নূরুল আফসার গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রী ও তাঁর কথিত প্রেমিকার সঙ্গে দেখা করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী মঞ্চের কাছে জোরপূর্বক যৌন নির্যাতন শুরু করলে ছাত্রীটি চি ৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে ওই চিকি ৎসককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।জানা গেছে, নূরুল আফসার বাকৃবির সহকারী রেজিস্ট্রার নূরুল হুদার ছেলে।