যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গতকাল মঙ্গলবার একটি মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রীর বাবার অভিযোগের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল সকাল নয়টার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের গন্ধবপুর গ্রামের ভল্লবদী হাফিজিয়া মাদ্রাসার সুপার আবদুল্লাহ কাইয়ুমের কাছে পড়তে যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী। ওই ছাত্রীকে একা পেয়ে তার শ্লীলতাহানি করেন কাইয়ুম। শিশুটি বাড়ি গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। শিশুটির বাবা থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যায় কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ। কাইয়ুমের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি গ্রামে।ওসি নজরুল আরও বলেন, জিজ্ঞাসাবাদে কাইয়ুম শ্লীলতাহানির কথা স্বীকার করেছেন। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।