যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জের মধ্য আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনকে গতকাল সোমবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, ওই শিক্ষক স্কুল চলাকালে প্রায়ই স্কুলের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে নানাভাবে যৌন হয়রানি করতেন। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল সকালে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সকাল ১০টার দিকে কলাগাছিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে।