যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিভিল এভিয়েশন উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষিকাকে যৌন হয়রানি করায় ওই স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রতন কুমার পালকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির আওতায় ব্যবস্থা নিতে বলা হয়েছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অনৈতিক কাজ করে কোনো শিক্ষক রেহাই পাবেন না।