যৌন হয়রানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক তদন্তে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ-বিদ্যালয়ের অভি-যুক্ত শিক্ষককে গতকাল মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসনিক তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী।জানা যায়, ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী হাকিম সেলিনা কাজীকে ৮ এপ্রিল তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে গতকাল জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুন্নবী ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চিঠি দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে। পাশাপাশি ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম এবং জে কে অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রহমানের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।