যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর দুজন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। একজন অভিভাবক বাউফল থানায় গতকাল শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।মামলায় উল্লেখ করা হয়েছে, পঞ্চম শ্রেণীর দুজন ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। ২ এপ্রিল সকাল আটটায় প্রাইভেট পড়তে গেলে প্রধান শিক্ষক তাদের যৌন হয়রানি করেন। বাড়ি ফিরে বিষয়টি তারা অভিভাবকদের জানায়। ওই দিনই অভিভাবকেরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মো. আবুল কালামের কাছে বিচারের দাবি করেন। সভাপতি আশ্বাস দেওয়ার পরও অজ্ঞাত কারণে এ ঘটনার বিচার করেননি।প্রধান শিক্ষক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে যৌন হয়রানির নাটক সাজানো হয়েছে।পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মো. আবুল কালাম জানান, এ ঘটনার বিচার করার এখতিয়ার তাঁর নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ জানান, ঘটনার সত্যতা যাচাই করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।