যৌন হয়রানির অভিযোগে সেই শিক্ষককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেই শিক্ষকের বহিষ্কারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন। ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। ১৫ এপ্রিল একই বিভাগের এক শিক্ষিকা প্রশাসনের কাছে এই অভিযোগ করেন।গতকাল বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে ওই শিক্ষকের বহিষ্কারের দাবিতে সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা মানববন্ধন করেন। পরে একই স্থানে তাঁরা সমাবেশ করেন।সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষিকা গত এক বছরে বিভিন্ন সময়ে বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচবার ওই অভিযোগ করেন। সমাবেশে সাংস্কৃতিক জোটের সভাপতি মাহী মাহফুজ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রিমনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।