যৌন হয়রানির দায়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানির দায়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ খানকে (৩৮) গত শনিবার বিকেলে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।জানা গেছে, মামুনুর রশীদ খান দীর্ঘদিন ধরে লালমনিরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গত শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় থানা রোড এলাকায় মামুনুর রশীদ উত্ত্যক্ত করতে থাকেন। এ সময় কাছাকাছি থাকা ছাত্রীর পরিবারের সদস্যরা তাঁকে আটক করে থানায় নিয়ে যান। এরপর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার আদালতে ছাত্রীসহ তাঁকে হাজির করা হয়। সংশ্লিষ্ট সবার সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর বিচারক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ খানকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন।