যৌন হয়রানির দায়ে এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌন হয়রানির দায়ে মো. ফারুক ঢালী (৩৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাত ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এ সাজা দেন। গতকাল সোমবার দুপুর ১২টায় কোটালীপাড়া থানা পুলিশ তাঁকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে। ফারুক ঢালী কোটালীপাড়া উপজেলার পূর্ব নৈয়ারবাড়ী গ্রামের মানিক ঢালীর ছেলে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, রোববার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার বাঘমারা গ্রামের এক গৃহবধূ পীরেরবাড়ী সড়ক দিয়ে নৈয়ারবাড়ী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে ফারুক ঢালী তাঁকে জাপটে ধরেন। ওই নারী চিৎকার দিলে স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলে। পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে তাঁকে গ্রেপ্তার করা হয়।