যৌন হয়রানির দায়ে ছয় মাসের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যৌন হয়রানির দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা একটার দিকে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন দিনমজুর শফিক খান (৪৫)। তিনি চরভদ্রাসনের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে পঞ্চম শ্রেণির এক ছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন শফিক। শনিবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। রাস্তায় ওত পেতে থাকা শফিক ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে গেলে স্থানীয় জনগণের হাতে ধরা পড়েন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ শফিক খানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

ইউএনও বলেন, ১৮৬০ সালের দণ্ডবিধির ৫০৯ ধারা যৌন হয়রানির দায়ে ওই ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালতে শফিক খান ঘটনার দায় স্বীকার করেছেন