যৌন হয়রানির দায়ে জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক প্রতিবন্ধী শিশুকে যৌন হয়রানির দায়ে কাজী জিল্লুর রহমান (৩৬) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ দণ্ড প্রদান করেন আলফাডাঙ্গার ইউএনও মোহামঞ্চদ আবুল খায়ের। জিল্লুর উপজেলার পবন বেগ গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ওই প্রতিবন্ধীকে তাদের বাড়িতে ঢুকে জিল্লুর যৌন হয়রানি করেন।