যৌন হয়রানির দায়ে তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌরসভার ভীমরুল্লা এলাকায় যৌন হয়রানির দায়ে তরিকুল ইসলাম (২১) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান এই সাজা দেন।
তরিকুল ইসলাম ভীমরুল্লা গ্রামের মো. ইসরাফিল হোসেনের ছেলে এবং পেশায় কৃষিশ্রমিক। গতকাল তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, একজন অভিভাবক তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে যৌন হয়রানির অভিযোগে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। গতকাল বিকেলে কে এম মামুন উজ্জামান সরেজমিনে অভিযোগের সত্যতা পান এবং তরিকুল ইসলামকে আটক করেন। পরে ভীমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। তরিকুল ইসলাম আদালতের কাছে অপরাধ স্বীকার করেন। আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।