যৌন হয়রানির দায়ে তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আজিজুল মোল্লা (২২) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামে এ ঘটনা ঘটেছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আবুল খায়ের। ইউএনও জানান, ওই তরুণ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করাসহ অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। মঙ্গলবার ছাত্রীর মা লিখিত অভিযোগ দিলে ওই তরুণকে গ্রেপ্তার করে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আজিজুল কামারগ্রামের ভুলু মিয়ার ছেলে।