যৌন হয়রানির দায়ে দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে (১২) যৌন হয়রানির ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে ঝন্টু মিয়া (৩০) নামের এক ব্যক্তির এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ গতকাল বুধবার সন্ধ্যায় এই দণ্ডাদেশ দেন। ঝন্টু মিয়ার বাড়ি উথলীর আমতলায়। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে ঝন্টু মিয়া উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি তিনি ছাত্রীটির শ্লীলতাহানিরও চেষ্টা চালান। পরিবারের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে ইউএনও পুলিশ পাঠিয়ে গতকাল ঝন্টুকে ধরে আনেন। সন্ধ্যায় নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি দণ্ড ঘোষণা করেন।