যৌন হয়রানির দায়ে দুই তরুণের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরতলির ধলারমোড় এলাকায় শনিবার বিকেল চারটার দিকে এক নারীকে যৌন হয়রানি করার দায়ে দুই তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম পারভেজ মল্লিক। 

দণ্ডপ্রাপ্ত দুই তরুণ হলেন: ফরিদপুর শহরের হাবেলী গোপালপুর এলাকার মো. আকির (২৩) ও নগরকান্দা উপজেলার ফুলসুতী গ্রামের সজিব হাসান (২০)। আকিরকে এক মাস ও সজিবকে পনের দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পারভেজ মল্লিক জানান, ওই এলাকায় ইভটিজিং এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলছিল। এ সময় এক নারীকে যৌন হয়রানি করতে গিয়ে হাতেনাতে ওই দুই তরুণকে আটক হয়। পর ওই জায়গাতেই আদালত পরিচালনা করে তাঁদের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।