যৌন হয়রানির দায়ে ন্যাশনাল সার্ভিসের কর্মী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌন হয়রানির দায়ে মনিমোহন বৈরাগী (২৮) নামের ন্যাশনাল সার্ভিসের এক কর্মীকে বরখাস্ত করে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান এ সাজা দেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া জানান, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের মহাদেব বৈরাগীর ছেলে মনিমোহন বৈরাগী এক গৃহবধূকে (২৫) মুঠোফোনে উত্ত্যক্ত করতেন। ওই গৃহবধূ মনিমোহনের কথাবার্তা রেকর্ড করে মঙ্গলবার থানায় অভিযোগ করেন। পুলিশ বুধবার বিকেলে ওই উপজেলার ধারাবাশাইল গ্রাম থেকে মনিমোহনকে গ্রেপ্তার করে।